ক্রীড়া সাংবাদিক কামরুজ্জামান হিরুর পিতার মৃত্যুতে জেবস’র শোক

নিজস্ব প্রতিবেদক

৩০ জুন ২০২৫, ০৪:৪২ পিএম


ক্রীড়া সাংবাদিক কামরুজ্জামান হিরুর পিতার মৃত্যুতে জেবস’র শোক

 

দৈনিক সংগ্রামের ক্রীড়া সাংবাদিক একেএম কামরুজ্জামান হিরুর পিতা একেএম শামসুল হক এর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস)- এর সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশ।

আজ (৩০ জুন) সোমবার সংগঠনের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় এসব তথ্য জানানো হয়।

শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, ক্রীড়া সাংবাদিক একেএম কামরুজ্জামান হিরুর পিতা একেএম শামসুল হক এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।

উল্লেখ্য, রবিবার (২৯ জুন) রাজধানীর ফকিরেরপুলের কোমরগলির নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান একেএম শামসুল হক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ এশা নামাজে জানাযা শেষে আজিমপুর কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।

 

Ads