বৈরী আবহাওয়ায় বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ
২৩ অক্টোবর ২০২০, ০২:৪৪ পিএম
ছবি- সংগৃহীত
বঙ্গপোসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ঝড়ো বাতাস ও মুষলধারে বৃষ্টি অব্যাহত রয়েছে বরিশাল নদী বন্দরে ২ নম্বর সতর্কসংকেত রয়েছে সে কারনে অভ্যন্তরীণ রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
আজ সকালে বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিএর বরিশালের ট্রাফিক ইন্সপেক্টর বলেন, বৈরী আবহাওয়ার কারণে এবং নদী বেশি উত্তাল থাকায় লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে গত দুদিন যাবৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে বরিশাল বিভাগে। এতে মানুষের ভোগান্তির শেষ নেই। টানা বৃষ্টিতে নগরীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বহু এলাকায়।
আজ বাতাসের গতিবেগ স্বাভাবিক রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে আজ শুক্রবার সারাদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। নিম্নচাপের কারণে উপকূল অঞ্চলে পানি বৃদ্ধি পাবে।


































