চাঁদপুরে বিজয় ফুল উৎসব উপলক্ষে আলোচনা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৯ অক্টোবর ২০১৯, ০৬:১৬ পিএম


চাঁদপুরে বিজয় ফুল উৎসব উপলক্ষে আলোচনা

নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্বের চেতনা উপলদ্ধি এবং সংগ্রামী ইতিহাস জানাবার উদ্দেশ্যে বিজয় ফুল উৎসব ২০১৯ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা অডিটিরিয়ামে উপজেলা নিবার্হী কর্মকর্তা কানিজ ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল উদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীগন বিজয় ফুল তৈরি, গল্প ও কবিতা রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়,দেশাত্মবোধক ও জাতিয় সংগঠিত পাঠ করেন। অনুষ্ঠানে বিচারকের দায়িত্বে ছিলেন সংগীত শিল্পী মিনাল সরকার।

Ads