শাহমাহমুদপুর আ`লীগের সম্মেলনের সফলতা কামনা করেছেন সোহাগ মিজি
২১ নভেম্বর ২০১৯, ১০:৪৩ পিএম
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রী-বার্ষিক সম্মলনের সফলতা কামনা করেছেন, তরুন রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ সোহাগ হোসেন মিয়াজী, তিনি আগামী কাল শুক্রবারের ইউনিয়ন আওয়ামী লীগের ত্রী-বার্ষিক সম্মলনের সফলতা কামনা করেন বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং শাহমাহমুদপুর ইউনিয়ন ঐক্যবদ্ধ করতে তৃনমূলের প্রত্যাশা পূরণে সৎ মেধাবী ও যোগ্য নেতৃত্ব তিনি ইউনিয়নে দেখতে চান। যাদের হাত ধরে শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগে, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আওয়ামী লীগের বিভিন্ন আন্দোলন সংগ্রামে মাঠে থাকবে, কোন প্রকার ভেধাভেদ থাকবেনা দলের ভেতরে। এ জন্য তিনি সৎ মেধাবী, পরিশ্রমী নেতা দেখতে চেয়েছেন। যাতে ইউনিয়ন আওয়ামী লীগে কমিটি ঘোষনার পর কোন প্রকার দ্বন্দ্ব না থাকে। যাদের ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বে নির্বাচিত করা হবে তাদের যোগ্য নেতৃত্বে ইউনিয়ন আওয়ামী লীগ যাতে সুসংগঠিত হতে পারে। সেজন্য তিনি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, উপজেলা আওয়ামী লীগের নেতাদের সুদৃষ্টি কামনা করেছেন।

































