জেলা প্রশাসনের উদ্যোগে বেগম রোকেয়া দিবস পালিত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৯ ডিসেম্বর ২০১৯, ১১:২০ পিএম


জেলা প্রশাসনের উদ্যোগে বেগম রোকেয়া দিবস পালিত

জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজনে খাগড়াছড়িতে বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। সোমবার (০৯ ডিসেম্বর) সকাল ৯টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর টাউন হল প্রাঙ্গনে গিলে শেষ হয়। পরে টাউনহল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

এসময় খাগড়াছড়ির মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. মহিউদ্দিন আহমেদ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ক্রইসাঞো চৌধুরী, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা, তৃণমূল উন্নয়ন সংস্থার সমন্বয়কারী মিনুচিং মারমা, জাবারাং কল্যাণ  সমিতির প্রকল্প সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা প্রমুখ।

Ads