চাঁদপুরে এসএমই পণ্য মেলার উদ্বোধন
২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৪৭ পিএম
ছবি-প্রতিদিনের চিত্র
চাঁদপুরে ৮দিন ব্যাপী এসএমই পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় চাঁদপুর ইলিশচতুর থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর আউটার স্টেডিয়াম মাঠ প্রাঙ্গণে এসে ফিতা কেটে এর উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে আউটার স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়ার সভাপতিত্বে সাংবাদিক এম আর ইসলাম বাবুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা কানিজ ফাতেমা।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরী, চাঁদপুর চেম্বর অফ কর্মাসের সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম, সাধারন। সম্পাদক তমাল কুমার ভূমিক, এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তা আশরাফুল আমিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেওলায়াত পাঠ করেন মোশারফ হোসেন, গীতাপাঠ করেন অজিত সরকার।
এ সময় এনডিসি মোঃ মেহেদী হাসান মানিক,জেলা মাকের্টিং অফিসার এন এম রেজাউল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ এইচ এম আহসান উল্ল্যাসহ জেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

































