খাগড়াছড়ি রামগড়ে করোনা প্রতিরোধে জনসচেতনতায় সেনাবাহিনী

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০১ এপ্রিল ২০২০, ০৮:৫১ পিএম


খাগড়াছড়ি রামগড়ে করোনা প্রতিরোধে জনসচেতনতায় সেনাবাহিনী

ছবি- দৈনিক প্রতিদিনের চিত্র

 

খাগড়াছড়ির রামগড় উপজেলায় করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা চালায় সেনাবাহিনীর সিন্ধুকছড়ি সাব জোন। আজ বুধবার সকাল ১০টার সময় রামগড় হাসপাতালের করোনা আইসোলেশন বেড পর্যবেক্ষন এবং বিদেশ ফেরত কোয়ারেন্টাইনে থাকা লোকদের খোঁজ-খরব নেয়ার মধ্যদিয়ে তারা এই প্রচারণা শুরু করেন।

জনসচেতনতা প্রচারনার সময় মাইকিং করে মাক্স ব্যাবহার, সাবান দিয়ে হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় চলাসহ নানাদিক তুলে ধরা হয় ।

প্রচারণার অংশ গ্রহণ করেন সেনাবাহিনী সিন্ধুকছড়ি সাব জোন কমান্ডার মেজর জুনায়েদ বিন কবির এবং রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সজীব কান্তি রুদ্র, রামগড় থানার অফিসার্স ইনচার্জ সামসুজ্জামান, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপজেলায় কর্মরত সাংবাদিকরা।

Ads