চাঁদপুরে করোনা সম্পর্কে সচেতনতামূলক সভা
২২ নভেম্বর ২০২১, ০৯:৫২ পিএম
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
মহামারী করোনা সম্পর্কে সচেতনতা, আক্রান্ত রোগীর পরিচর্যা, প্রসূতিদের প্রজনন স্বাস্থ্য ও ব্যাক্তিগত পরিচর্যা বিষয়ে উপজেলা পর্যায়ের বিভিন্ন পেশাজীবি, ইউনিয়ন স্বাস্থ্যকর্মী ও জনপ্রতিনিধিদের নিয়ে জাইকার সচেতনতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ ( ১ম ব্যাচ ৩০ জন ২ দিনের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সদর উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার সাজেদা বেগম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, ইউডিএফ, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প হারুনুর রশীদ হীরাসহ উপস্থিত রিসোর্স পার্সন ও প্রশিক্ষণার্থী।
ও/এফ


































