পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ ৮দফা দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:০৪ পিএম


পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ ৮দফা দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।


শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, পূর্ণাঙ্গ উৎসব ভাতা চালুকরণসহ ৮ দফা দাবী পূরণে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা শিক্ষক-কর্মচারী ফেডারেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে কর্মসূচি পালনশেষে জেলা প্রশাসকের কাছে প্রদান করা হয় স্মারকলিপি।

 

সংগঠনের জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. আকরাম খানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক কবির হোসেন, আশুগঞ্জ উপজেলা শাখার সভাপতি শাহজাহান ভুইয়া প্রমূখ।

 

মানববন্ধনে বক্তারা মুজিববর্ষেই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ঘোষণার মাধ্যমে সার্বজনীন বিজ্ঞান ভিত্তিত শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের পাশাপাশি উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানের জন্য আসন্ন বাজেটে প্রয়োজনীয় অর্থবরাদ্দসহ নানা দাবী জানান। মানববন্ধনে জেলার বিভিন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক মো. শাহগীর আলমের কাছে সংগঠনের পক্ষ থেকে ৮ দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Ads