ব্রাহ্মণবাড়িয়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৯ নভেম্বর ২০২২, ০৯:০০ পিএম


ব্রাহ্মণবাড়িয়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৯ নভেম্বর) সকালে স্থানীয় দি আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি।


ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়ামিন হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জিয়াউল হক মীর, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিভূতি ভূষণ দেবনাথ, সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, সদর মডেল থানার পরিদর্শক (ওসি) মো. এমরানুল ইসলাম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান শামিমা বেগম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ভুইয়া প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোকতাদির চৌধুরী বলেন, বর্তমান সরকার পুরো দেশকে ডিজিটালাইজেশন করতে নানামূখী উদ্যোগ বাস্তবায়ন করছে। সরকার মনে করে তরুণ প্রজেন্মের মধ্যে যে উদ্ভাবনী চিন্তা-চেতনা রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা। মেলায় জেলার বিভিন্ন স্কুল ও প্রতিষ্ঠানের উদ্ভাবনী বিষয় নিয়ে ২৫টি স্টল প্রদর্শন করা হয়েছে।

Ads