নজরুল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও বঙ্গবন্ধু স্কোয়ারের নাম পরিবর্তন!


নজরুল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও বঙ্গবন্ধু স্কোয়ারের নাম পরিবর্তন!

 

ম্প্রতি দেশে ঘটে যাওয়া জুলাই-আগষ্ট গন-অভ‍্যুথানে ৫ই আগষ্ট সরকার পতনের পরেই শেখ পরিবারে সমস্ত প্রতিকৃতি,বঙ্গবন্ধু স্কয়ার,নামফলক, নেমপ্লেট ভেঙ্গে গুড়িয়ে দেয়  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এসময় প্রাথমিক ভাবে শিক্ষার্থীরা `জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হল' এর নাম পরিবর্তন করে নামকরণ করে  `বিদ্রোহী হল' অন‍্যদিকে `বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল' এর নাম পরিবর্তন করে নামকরণ করে `শিউলিমালা হল' ।

সেই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের জোরালো প্রতিবাদ এবং সমর্থনে ২৮ শে ফেব্রুয়ারি (শুক্রবার) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের  ৮৮ তম সিন্ডিকেট সভা অনুযায়ী  অফিসিয়ালি দুই আবাসিক হল তথা `বিদ্রোহী হল' (পূর্বনাম বঙ্গবন্ধু হল), `শিউলিমালা হল' (পূর্বনাম বঙ্গমাতা হল)  এবং (পূর্বনাম বঙ্গবন্ধু স্কোয়ার) `জুলাই-২৪ স্কোয়ার' হিসবে নামকরণ করেন সিন্ডিকেট প্রশাসন।

এমতাবস্থায় সিন্ডিকেট প্রশাসন সূত্রে  জানা যায়-`শিক্ষার্থীদের দাবির ভিত্তিতেই দুই আবাসিক হল এবং বঙ্গবন্ধু স্কোয়ারের নাম পরিবর্তন করা হয়েছে'।

এপ্রসঙ্গে সাধারণ শিক্ষার্থী আসিফ আহমেদ তাহসান বলেন -`এই প্রথম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট  প্রশাসন সুন্দর একটি কাজ করেছে, বংশগত ভিত্তি কোথাও থাকবেনা'। জাফোরুল্লা আদিল বলেন -`নজরুলের প্রতিটি সৃষ্টিকর্মের স্বাক্ষর থাকুক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায়'।

 

Ads