প্রায় ১৫০০ শিক্ষার্থী নিয়ে গন-ইফতার সম্পন্ন করলো নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখা।
১৪ মার্চ ২০২৫, ০১:২১ এএম
ইফতার করা শিক্ষার্থীরা।
মাহে রমজান উপলক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে গণ-ইফতার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখা।
১৩ মার্চ (বৃহস্পিবার) প্রায় সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে জয়ধ্বনি মঞ্চে গন-ইফতারের আয়োজন করে ছাত্রদল শাখা। ইফতার মাহফিলে ক্যাম্পাসের শিক্ষার্থীর পাশাপাশি কর্মরত দিনমজুর, শ্রমিকও সার্বিকভাবে অংশগ্রহন করেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন - ``ছাত্রদেলের এহেন আয়োজনে সাধুবাদ জানাই, পরবর্তী সময়ে ছাত্রদলকে শিক্ষার্থীবান্ধব কাজ করার আহ্বান জানাচ্ছি''।




























