জেনে নিন রোগ প্রতিরোধে মধুর উপকারিতা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২১ সেপ্টেম্বর ২০১৫, ০৮:৩৯ পিএম


জেনে নিন রোগ প্রতিরোধে মধুর উপকারিতা

প্রতিদিনের চিত্র ডেক্স :: এক গ্লাস পানিতে সামান্য মধু মিশিয়ে খেলে তা আমাদের বহু উপকার করবে। ঠাণ্ডা লাগলে যেমন এটি উপকারে আসে তেমনি ত্বকের বা হজমেরও উপকার করতে পারে।

এছাড়া গরম পানির সাথে মধু মিশ্রিত পানিরও রয়েছে নানা উপকারিতা।  মধুতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান। এটি সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে।

বিশেষজ্ঞরা বলেন, সকালবেলা গরম পানির মধ্যে মধু মিশিয়ে খেলে শরীরের অনেক উপকার হয়। এটা অবসন্নভাব দূর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বিশেষজ্ঞদের বরাত দিয়ে বোল্ডস্কাই জানিয়েছে এই মধুপানি খাওয়ার আরো কিছু উপকারিতার কথা।

১. বিশেষজ্ঞরা বলেন,  আপনি যদি কঠোর ব্যায়াম করেন, এতে আপনার শরীর লবণ-পানি শূণ্য হয়ে পড়ে। এ সময় মধুপানি শরীরে শক্তি ফিরিয়ে আনতে বেশ কার্যকরী ভূমিকা পালন করে।

২. মধুর মধ্যে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগ প্রতিরোধে কাজ করে।

৩. মধুর মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা ত্বকের সমস্যা প্রতিরোধ করে। এ ছাড়া এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে ভালো রাখে।

৪. মধু গলা ব্যথা, শ্বাসতন্ত্রের সমস্যা এবং কফ দূর করতে বেশ কার্যকরী। এটি মধুপানির আরেকটি বড় গুণ।

৫. বিশেষজ্ঞরা বলেন, মধুপানি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং শক্তি বৃদ্ধিতে কাজ করে। এ ছাড়া মধুর মধ্যে থাকা ভিটামিন মিনারেল এবং অন্যান্য পুষ্টিগুণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে।

৬. অনেকে মনে করেন, মধুপানি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে।

Ads