ইন্দোনেশিয়ায় ৫.৯ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

০২ মে ২০১৬, ০৪:০৬ পিএম


ইন্দোনেশিয়ায় ৫.৯ মাত্রার ভূমিকম্প

আন্তজাতিক ডেস্ক :: আজ সোমবার বাংলাদেশ সময় সকাল ১০টা ২১মিনিটে ইন্দোনেশিয়ায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯। প্রাথমিকভাবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ইন্দোনেশিয়ার মেট্রো থেকে ৫৫ কিলোমিটার পশ্চিমে ভূ-কম্পনটি অনুভূত হয়। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৩২.৭ কিলোমিটার।

Ads