বোনের বিয়ের জন্য পাত্র খুঁজছেন কিম জং উন

আন্তর্জাতিক ডেস্ক

০১ জুন ২০১৬, ০৫:২৩ পিএম


বোনের বিয়ের জন্য পাত্র খুঁজছেন কিম জং উন

প্রতিদিনের চিত্র ডেস্ক :: কিম জং উন হলেন উত্তর কোরিয়ার প্রবল পরাক্রমশালী নেতা। তার আদরের বোনের বিয়ের আয়োজন চলছে। উন তার কনিষ্ঠ আদরের বোন কিম ইয়ো জংয়ের পাত্র বাছাইয়ে নিয়েছেন এক ম্যাচমেকিং কনটেস্টের উদ্যোগ। এই ম্যাচমেকিং যুদ্ধ পাড়ি দিয়ে আসা কোনো ‘যোগ্য’ তরুণই হতে পারবেন ২৮ বছর বয়সী কিম ইয়োর স্বপ্নের রাজকুমার।

কিম জং উন শর্ত দিয়েছেন; তার বোনকে বিয়ে করতে হলে-

১. পাত্রকে ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট হতে হবে।
২. উচ্চতা হতে হবে ৫ ফুট ১০ ইঞ্চি।
৩. অবশ্যই তার সেনাবাহিনীতে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

উত্তর কোরিয়া শাসন করে আসা কিম পরিবারের রাজকুমারীর মর্যাদাধারী কিম ইয়ো জংও কোনো কিছুতে কম যান না। ২০১৪ সালে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ১২৯ সদস্যের সর্বোচ্চ পরিষদে যোগ দেওয়ার পর তিনিই দেশটির সবচেয়ে ক্ষমতাবান নারী।

কিম ইয়ো তার ভাই কিম জং উনের সঙ্গেই ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত সুইজারল্যান্ডে পড়াশোনা করেন। এরপর তিনি দেশে ফিরে কিম ইল-সং মিলিটারি ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স বিষয়ে পড়ালেখা করছেন।

Ads