পুতিনকে তুলে নেওয়ার প্রশ্নে কী বললেন ট্রাম্প?

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১০ জানুয়ারি ২০২৬, ০৯:৪৭ পিএম


পুতিনকে তুলে নেওয়ার প্রশ্নে কী বললেন ট্রাম্প?

 

ম্প্রতি ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে এক সপ্তাহ আগে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এভাবেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তুলে নেওয়া হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জবাবে বলেছেন, 'এটার প্রয়োজন হবে বলে মনে হচ্ছে না।'

যুক্তরাষ্ট্র রুশ প্রেসিডেন্ট পুতিনের ক্ষেত্রেও একই কাজ করতে পারে বলে মন্তব্য করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘যদি আপনারা স্বৈরশাসকদের সঙ্গে এমনটা করতে পারেন, তাহলে বলবো, যুক্তরাষ্ট্র জানে যে পরবর্তী ধাপে কী করতে হবে।’ তার এই মন্তব্যের কয়েক দিনের মাথায় ট্রাম্পকে এমন প্রশ্নের মুখে পড়তে হলো। খবর আরটির

 

Ads