ইসলামপুরে ভ্রাম্যমান আদালতে জরিমানা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৪ অক্টোবর ২০১৯, ০৮:৩৭ পিএম


ইসলামপুরে ভ্রাম্যমান আদালতে জরিমানা

জামালপুরের ইসলামপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে নিষিদ্ধ পলিথিন উদ্ধার ও ২ টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে উদ্ধারকৃত নিষিদ্ধ পলিথিনের ব্যাগ।

বৃহস্পতিবার দুপুরে ধর্মকুড়া বাজারে পলিথিন বিরোধী এই অভিযান পরিচালনা করেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান।

উপজেলা প্রশাসন সূত্র জানায়,উপজেলা বিভিন্ন হাট বাজারে দোকানীরা ব্যবসায় জিনিসপত্র বিক্রির সময় নিষিদ্ধ পলিথিন ব্যবহার করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে ধর্মকুড়া বাজারে পলিথিন বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নিষিদ্ধ পলিথিন রাখার অপরাধে পরিবেশ আইন-৫২/৫৩ ধারা মোতাবেক মেসার্স এম রহমান ষ্টোরকে ৩ হাজার টাকা ও আহাম্মেদ ষ্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন,মাননীয় বিভাগীয় কমিশনারের নির্দেশ ক্রমে ময়মনসিংহ বিভাগকে পলিথিন মুক্ত ঘোষনা করার লক্ষ্যে এই উপজেলাকে পলিথিন মুক্ত ঘোষনা করেছি। এই নিষিদ্ধ পলিথিন যেখানেই পাওয়া যাবে সেখানেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।

Ads