ইসলামপুরে আলোকিত হলো দুটি গ্রামে আরো ৫৭২পরিবার
০১ নভেম্বর ২০১৯, ০৫:৪৫ পিএম
শেখ হাসিনার উদ্যোগ,ঘরে ঘরে বিদ্যাুৎ এই আলোকে জামালপুরের ইসলামপুরে আলোকিত হলো প্রত্যন্ত অঞ্চলের আরো দুটি গ্রাম। উপজেলার চর পুটিমারী ইউনিয়নের প্যাচার চরে ৩১০টি পরিবার ও গাইবান্ধা ইউনিয়নের আইড়মারী গ্রামের ২৬২টি পরিবারের নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার বিকালে আইড়মারী বেসরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল আনুষ্ঠানিক ভাবে সুইচ টিপে নতুন সংযোগের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বকসীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম আক্তারুজ্জামানের সভাপতিত্বে এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মজিবর রহমান শাহজাহান, যগ্ম সম্পাদক মাকছুদুর রহমান আনছারী,সহ দপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহ,জেলা পরিষদ সদস্য মজনু মন্ডল,উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান লাজু,পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির জেলা সাধারণ সম্পাদক আসাদুল হক দুলাল,গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবুল কালাম আজাদ সহ জন প্রতিনিধি,এলাকার সুধীজন এ সময় উপস্থিত ছিলেন।























