জামালপুরে আখচাষী কল্যাণ সমিতির নির্বাচন
০৫ নভেম্বর ২০১৯, ১০:৩৬ পিএম
জামালপুরের দেওয়ানগঞ্জ জিলবাংলা চিনিকলের আখচাষী কল্যাণ সমিতির নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনের এমপি আলহাজ্ব ফরিদুল হক খান দুলালকে সভাপতি ও আব্দুল মান্নান মোল্লাকে সাধারণ সম্পাদক করে ২০ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়। মঙ্গলবার জিলবাংলা চিনিকলের ট্রেনিং কপ্লেক্সে ৩ বছর মেয়াদের এ নির্বাচনে সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্লা, সাংগঠনিক সম্পাদক - মোয়াজ্জেম হোসেন, ক্রীড়া সম্পাদক - আল আমিন ও কার্যনির্বাহী সদস্য পদে ইফতেখার আলম বাবলুসহ ১০ জন নির্বাচিত হয়েছেন।
পরিষদের সভাপতি পদে আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি, সহ-সভাপতি আঃ সালাম, মোতালেব হোসেন সুমন, সহ-সম্পাদক শফিকুল ইসলাম শিবলীসহ অন্যান্য কর্মকর্তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।























