ইসলামপুরে অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস ভবনের ভিক্তি প্রস্থর স্থাপন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৮ নভেম্বর ২০১৯, ০৮:০৪ পিএম


ইসলামপুরে অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস ভবনের ভিক্তি প্রস্থর স্থাপন

জামালপুরের ইসলামপুরে সাড়ে ৭কোটি টাকা ব্যয়ে ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস ভবনের ভিক্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইসলামপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন এ ভিক্তি প্রস্থর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানসহ আরও অনেকেই।

উপজেলা পরিষদের বাস্তবায়নে আলহাজ্ব মো. ফরিদুল হক খান (দুলাল) অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস ভবন নির্মাণের কাজ মেসার্স সহিদ ব্রাদার্স-সোলার কনক্ট্রাকশন(জেভি) ঠিকাদারি প্রতিষ্ঠান নামে কাজটি সম্পন্ন করবেন।

Ads