১১নং চরপুটিমারী ইউনিয়নে ৫নং ওয়ার্ড আঃলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৩ ডিসেম্বর ২০১৯, ০৫:৪৭ পিএম


১১নং চরপুটিমারী ইউনিয়নে ৫নং ওয়ার্ড আঃলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

জামালপুরের ইসলামপুর উপজেলা চরপুটিমারী ইউনিয়নে ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ইসলামপুর পৌর সদর আঃমীলীগের কার্যালয়ে। সহযোগী সংগঠন বাংলাদেশ আঃ মীলীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সাবেক ও বর্তমান দুই দুইবার ইউপি সদস্য ও, ওয়ার্ড আঃলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, পূনরায় ৫নং ওয়ার্ড আঃলীগের সভাপতি শাহাদাৎ হোসেন (দরবেশ) ও সাধারণ সম্পাদক হিসেবে নেদা মন্ডলকে নির্বাচিত করা হয়েছে।

বুধবার (২৯নভেম্বর)ইসলামপুর উপজেলা পৌরসদর আঃমীলীগের পার্টি  অফিসে ১১নং চরপুটিমারী ইউনিয়ন আঃমীলীলের সভাপতি ও  ১১নং চরপুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুজ্জামান শুরুজ মাষ্টার এ ঘোষণা দেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা আঃ লীগের সহ-সভাপতি লতিফ সরকার, বিশেষ অতিথি ছিলেন
ইসলামপুর উপজেলা আঃমীলীগের  আইন বিষয়ক সম্পাদক রাহাত পালোয়ান, ইসলামপুর উপজেলা আঃমীলীগের দপ্তর সম্পাদক সালাহউদ্দীন আহমেদ, আঃমীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইউপি সদস্য শাহাদাৎ হোসেন(দরবেশ)বক্তব্য বলেন আমি  আঃমীলীগের কর্মী আমার উপর ওয়ার্ড আঃমীলীগের সভাপতি দায়িত্ব দিয়েছেন, আমি অঙ্গীকারবদ্ধ, আমি যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখহাসিনা ও জামালপুর-২ ইসলামপুর স্থানীয় সংসদ সদস্য কর্মবীর আলহাজ্ব ফরিদুল হক খান দুলালকে ধন্যবাদ জানিয়েছেন।

Ads