ইসলামপুর ১১,১২নং ইউনিয়নে ব্যাপক সমস্যা নেটওয়ার্কে

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৪ ডিসেম্বর ২০১৯, ০৭:১০ পিএম


ইসলামপুর ১১,১২নং ইউনিয়নে ব্যাপক সমস্যা নেটওয়ার্কে

জামালপুরের ইসলামপুর উপজেলা ১১,১২ নং ইউনিয়নে মোবাইল সিম নেটওয়ার্কের ব্যাপক হারে সমস্যা দেখা দিয়েছে।

গতকাল  ২ সেপ্টেম্বর সোমবার ১১,১২নং ইউনিয়নে ঘুরে দেখা যায়, মোবাইল টাওয়ার না থাকায় সমস্যাই ভোগছেন,দুই ইউনিয়নের প্রায় ৪১টি গ্রামের ৪৫ হাজার মানুষের মোবাইল সিম নেটওয়ার্কে সমস্যা।

এলাকাবাসী সূত্রে জানাযায়, ৪১ টি গ্রামে ৪৫ হাজার মানুষ মোবাইলে কথা বলার সময় ও ইন্টারনেট ব্রাউজিং করতে নানা প্রকার সমস্যা সম্মুখীন হতে হচ্ছে। স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, ব্যাংক, কমিউনিটি ক্লিনিক হাসপাতাল, স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এসব প্রতিষ্ঠানে শিক্ষক, ম্যানেজার,পল্লীগ্রামে চিকিৎসক, স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা বলেন মোবাইল সিমের শক্তিশালী নেটওয়ার্কের কার্যক্রম না থাকায়, ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিষ্ঠানগুলো ও সাধারণ মানুষের।

১১,১২নং ইউনিয়নের সচেতন ব্যক্তিদের সাক্ষাৎ কারে জানাযায়, মোবাইল সিম নেটওয়ার্ক  টাওয়ার গ্রামীণ, রবি, বাংলালিংক, এয়ারটেল, টাওয়ার থাকলে, কোম্পানি লাভবান সহ ইউনিয়ন জনগন আরাম আয়েশে ঘরে বসে ইন্টারনেট ব্রাউজিং ও মোবাইল আলোচনার সহজ উপায় খোজে পাওয়া যাবে। শিক্ষার মানউন্নয়ন ঘটবে সচেতন ব্যক্তিদের ছেলে মেয়েরা সু-শিক্ষায় শিক্ষিত হবে,জ্ঞান ভান্ডারের একটি মাধ্যম হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং,যা বহি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তাৎপর্য হিসেবে সকল বিষয়াদি খুজে পাওয়া যায়। অত্র উপজেলার ১১,১২নং ইউনিয়ন গুলোতে মোবাইল সিম নেটওয়ার্ক টাওয়ার স্থাপনের জন্য কোম্পানির প্রতি সর্বোপরি মানুষের আবেদন। গ্রামীন, রবি, বাংলালিংক, এয়ারটেল টাওয়ার স্থাপনের বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন, এলাকাবাসীর সূধীজন বুদ্ধিজীবি শিক্ষার্থী শ্রমিক কৃষক  ব্যবসায়ী এবং বিভিন্ন প্রকার প্রতিষ্ঠান পেশাজীবি মানুষগুলো ।

Ads