নব-প্রজন্মের কাছে একটি সুন্দর দেশ রেখে যেতে চাই-স্বরাষ্ট্রমন্ত্রী
১২ ডিসেম্বর ২০১৯, ০৩:৪২ পিএম
“নব-প্রজন্মের কাছে একটি সুন্দর দেশ রেখে যেতে চাই। আমরা এগিয়ে যাচ্ছি আরও এগিয়ে যাব। পিছব না, ইনশা আল্লাহ”।
বুধবার জামালপুর মেলান্দহের চরপলিশায় একটি ইসলামী জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগদানের পূর্বে জামালপুর অফিসার্স ক্লাব মিলনায়তনে পুলিশ অফিসার্সদের সাথে মত বিনিময়কালে কথাগুলো বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
এ সময় খালেদা জিয়ার জামিন সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়ার জামিন দেওয়া না দেওয়া পুরোটাই আদালতে ব্যাপার। আদালত স্বাধীনভাবে কাজ করছে, আর আমরা আদালতের স্বাধীনতায় হস্তক্ষেপ করি না।
এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন, প্রধানমন্ত্রীর মুখ্য সমন্বয়ক. আবুল কালাম আজাদ, মেলান্দহ- মাদারগঞ্জে আসনের এমপি. আলহাজ্ব মির্জা আজম এমপি, ও জামালপুর ৫ আসনের এমপি ইঞ্জিঃ মোজাফ্ফর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।























