ইসলামপুরে ভেকু দিয়ে মাটি উত্তোলন
১৯ ডিসেম্বর ২০১৯, ০৬:৩১ পিএম
ভেকু দিয়ে মাটি উত্তোলন করা হচ্ছে
জামালপুরের ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নের দালাল বাড়ী চৌরাস্তা মোড় থেকে ২০০শত গজ দূরে বিল থেকে, গ্রামের মেইনরোড় সংলগ্ন অবৈধভাবে ভেকু দিয়ে মাটি উত্তোলন করছেন স্থানীয় প্রভাবশালী মাটি সিন্ডিকেটরা।
প্রতিনিয়ত ভেকু দিয়ে মাটি উত্তোলনের ফলে নষ্ট হচ্ছে রাস্তাঘাট, বসতভিটা ঘরবাড়ী ধুলোয় পরিনত হয়, আবাদি জমি ও হাজার হাজার মানুষের চলাচলের পথ অনুপযোগী হয়ে পড়ে। মাটি উত্তোলনকারীরা প্রভাবশালীর কারণে স্থানীয়রা প্রতিবাদ করার সাহসও পায়না।
এলাকার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইসলামপুরে বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি উত্তোলন করছে ইসলামপুর সদর ইউনিয়নের রোকন মিয়া নামের ব্যক্তি। তারা অবৈধভাবে দীর্ঘদিন ধরে নদীতে, বিলেঝিলে, পুকুরে, ফসলের জমিতে ভেকু বসিয়ে মাটি উত্তোলন করে বিক্রি করছেন। এলাকাবাসীদের অভিযোগ, প্রভাবশালীরা অবৈধভাবে মাটি উত্তোলনের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধের দাবি জানান এলাকার নিরীহ পরিবারগুলো।
ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নের দালাল বাড়ী মোড়ে গিয়ে দেখা যায়, ভেকু দিয়ে মাটি উত্তোলন করছে। ভেকুর পঞ্চাশ গজ দূর থেকে মাটি টানা বোম ট্রাক্টর গাড়ীর ড্রাইভার এর কাছে মাটি ক্রয়ের কাঠি দিচ্ছে, তার হিসাব দিনে কত বোম ট্রাক্টর মাটি দিয়েছে, ভেকু দিয়ে মাটি উত্তোলন করে ট্রাক্টরে ফেলা হচ্ছে বিভিন্ন ইটভাটায়।
মাটি উত্তোলনকারী রোকন মিয়া বলেন, আমরা জমির মালিকের কাছ থেকে মাটি ক্রয় করে নিয়ে ইটভাটায় বিক্রি করছি। এ ছাড়া স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে মাটি উত্তোলন করছি। এখানে প্রশাসন আসলেও আমাদের ভেকু মাটি উত্তোলন বন্ধ করতে পারবে না। উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে মাটি উত্তোলন করছি। অভিযুক্তকারী নাম প্রকাশে অনিচ্ছুক জানিয়েছেন, নাম প্রকাশ করলে আমদের উপর যে কোন সময় হামলা হতে পারে, মাটি সিন্ডিকেটের ভয়ে এলাকাবাসী মুখ খুলতে রাজি না। এ বিষয়ে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানকে ফোনে পাওয়া যায়নি।
























