দেওয়ানগঞ্জে বিএনপির পদ পদবী নিয়ে প্রতিবাদ সমাবেশ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২২ ডিসেম্বর ২০১৯, ০৫:২৭ পিএম


দেওয়ানগঞ্জে বিএনপির পদ পদবী নিয়ে প্রতিবাদ সমাবেশ

বাহাদুরাবাদ ইউনিয়ন যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ

জমালপুরের দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ ইউনিয়ন যুবদলের অবৈধ কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে  যুবদল।

বৃহস্পতিবার বাহাদুরাবাদ ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে প্রায় শতাধিক নেতাকর্মীদের নিয়ে যুবদলের অবৈধ পকেট কমিটি দেওয়ার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ হয়েছে।

এ প্রতিবাদ সমাবেশে সাবেক ছাত্রদলের সভাপতি হুমায়ুন করিমের নেতৃত্বে বাহাদুরাবাদ ইউনিয়ন ঝালরচর বাজার বিএনপি কার্যালয়ে সম্মুখীন যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাহাদুরাবাদ ইউনিয়ন ইউনিয়ন যুগ্ম আহবায়ক আলহাজ্ব তারিকুল ইসলাম তারা, বিশেষ অতিথি ছিলেন, বাহাদুরাবাদ ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক একরামূল হক চাঁন, বাহাদুরাবাদ ইউনিয়ন সাবেক সহ-সাধারণ সম্পাদক সেলিম শিকদার, বাহাদুরাবাদ ইউনিয়ন আহবায়ক সদস্য ও দেওয়ানগঞ্জ উপজেলার ছাত্রদলের সদস্য আনছারুল হক প্রমূখ। সঞ্চালনায় ছিলেন, বাহাদুরাবাদ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আকরাম হোসেন ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

বক্তারা বলেন অবিলম্বে এই কমিটি পরিবর্তন করে রাজপথের পরিক্ষিত, ত্যাগী নেতা কর্মীদের দিয়ে নতুন করে কমিটি ঘোষনা করতে হবে। অন্যথায় ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাওয়ায় দৃড় প্রত্যয় ব্যক্ত করেন। এলাকার শান্তি প্রিয় মানুষের মাঝে হতাশা বিরাজ করছে। সুবিধাবাদী,অযোগ্য ব্যক্তিদের দিয়ে কমিটি ঘোষণা করায় তিব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

ওপরদিকে তাৎক্ষণিক অত্র ইউনিয়নে যুবদলের নবগঠিত স্থায়ী কমিটির নেতাকর্মীদের উপস্থিতে বিএনপির একই কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

যুবদলের সভাপতি অনছের আলী মামুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন,বাহাদুরাবাদ ইউনিয়ন  যুবদলের যুগ্মসাধারণ সম্পাদক নূরনবী সিদ্দিকী মিন্টু, আলমগীর, সহ-সভাপতি আব্দুস ছামাদ, আমরুল ইসলাম, জহুরুল হক, আলমাছ হোসেন, শামসুজ্জোহা শামীম, সাধারণ সম্পাদক আব্দুল মোন্নাফ, সহ-সাধারণ সম্পাদক খোরশেদ আলম খুশু, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক রেজাউল করিম প্রমূখ।

এসময় যুবদলের নবগঠিত কমিটির নেতাকর্মীরা বক্তব্যে বলেন, দেওয়ানগঞ্জ উপজেলার নেতাকর্মীরা যে কমিটি দিয়েছে তা কেউ হস্তক্ষেপ করতে পারবেনা, আমাদের নবগঠিত কমিটির বিরুদ্ধে যারা প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ করেছে, ওরা বিভিন্ন দলের লোক প্রকৃত বিএনপি ত্যাগী নেতাকর্মী নয়। নবগঠিত কমিটির যুবনেতারা বিএনপির দূ:সময়ে কখনো পিছপা হয়নি, জেলা উপজেলা নেতাকর্মীরা যাচাই বাছাই করে কমিটি দিয়েছে, আর যদি কেউ এ কমিটির মধ্যে বাঁধা সৃষ্টি করে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী বাহাদুরাবাদ ইউনিয়ন নবগঠিত যুবদল প্রতিহত করবে, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে, বেদনাদায়ক অশ্রুসজ্জা, হানাহানি না করে একত্রে আন্দোলন করে মিথ্যা মামলা প্রত্যাহারসহ খালেদা জিয়াকে মুক্তি করে ছাড়বো।

 

Ads