জামালপুরে সাংবাদিকের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৩ ডিসেম্বর ২০১৯, ০৩:৪৯ পিএম


জামালপুরে সাংবাদিকের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

মানববন্ধন করেছেন জামালপুরের কর্মরত সর্বস্তরের সাংবাদিকবৃন্দ

সাংবাদিক শেলু আকন্দের উপর বর্বরোচিত হামলাকারী, সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন জামালপুরের কর্মরত সর্বস্তরের সাংবাদিকবৃন্দ।

শনিবার, নগরীর দয়াময়ী মোড়ে জামালপুর প্রেসক্লাবের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি. চ্যানেল আই’র জেলা প্রতিনিধি হাফিজ রায়হান সাদা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক. এটিএন বাংলার জেলা প্রতিনিধি. লুৎফর রহমান, বাংলা ভিশনের জেলা প্রতিনিধি. জুলফিকার জাহিদ হাবীব, বিটিভি’র প্রতিনিধি. মোস্তফা বাবুল, কালের কণ্ঠের প্রতিনিধি. মোস্তফা মঞ্জু, চ্যানেল ২৪ ও সমকাল প্রতিনিধি, আনোয়ার হোসেন মিন্টু, দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিন এর সম্পাদক নুরুল হক জঙ্গি, আলোচিত জামালপুর এর সম্পাদক. সাজ্জাদ আনসারী, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি. মোঃ মাসুদুর রহমান চৌধুরী, জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি. আতিকুল ইসলাম রুকন, জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি. আজিজ চৌধুরীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

বক্তরা, কুখ্যাত সন্ত্রাসী রুনু খানের কাউন্সিলর পদ থেকে অব্যাহতি ও সে সহ সকল আসামীদের অনতিবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন।

Ads