সরিষাবাড়ী সরকারি খাদ্য গুদামে আমন ধান সংগ্রহের উদ্বোধন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

৩১ ডিসেম্বর ২০১৯, ০৭:২৫ পিএম


সরিষাবাড়ী সরকারি খাদ্য গুদামে আমন ধান সংগ্রহের উদ্বোধন

সরিষাবাড়ী সরকারি খাদ্য গুদামে আমন ধান সংগ্রহের উদ্বোধন

জামালপুরের সরিষাবাড়ীতে চলতি মওসুমে সরকারি খাদ্যগুদামে আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সাখাওয়াতুল আলম মুকুল, উপজেলা খাদ্য কর্মকর্তা মাহবুবুল আলম তরফদার, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, ওসি এলএসডি মুহাম্মদ বাবলু মিয়া প্রমুখ।

২০১৯-২০ অর্থবছরে আভ্যন্তরিন আমন ধান এক হাজার ৫৮১ মে. টন ও চাল ৪১২ মে. টন ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়নে তালিকাভূক্ত কৃষকদের কাছ থেকে এসব ক্রয় করা হবে। সোমবার কৃষক হাসেন আলী শেখের কাছ থেকে ২০ মণ ধান ক্রয়ের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।

Ads