ইসলামপুরে জাতীয় পার্টির ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০১ জানুয়ারি ২০২০, ০৯:২৩ পিএম


ইসলামপুরে জাতীয় পার্টির ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী

ইসলামপুরে জাতীয় পার্টির ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার ০১জানুয়ারী ইসলামপুর উপজেলা শাখা জাতীয় পার্টি ও পৌর জাতীয় পার্টির উদ্যেগে ইসলামপুর সদর কার্যালয়ে ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে, ইসলামপুর উপজেলা যুগ্ম আহবায়ক জিল্লু রহমান বিপুর সভাপতিত্বে, আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ইসলামপুর উপজেলা শাখা যুগ্ম আহবায়ক ফেরদৌস সরকার, যুগ্ম আহবায়ক এইচ এম শাহআলী, শাহাবুদ্দীন, আঃসালাম গুনু, হাফিজুর রহমান জেমস, পৌর আহবায়ক তারা মিয়া, পৌর যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, আব্দুল খালেক, জামাল উদ্দীন, শাখাওয়াত হোসেন বাদল, আমিনুল ইসলাম, গাইবান্ধা ইউনিয়ন আঃবায়ক ছানোয়ার হোসেন সোরহাব, আহবায়ক শহিদুল ইসলাম শামাজল,আহবায়ক তোতা ফারাজি, ১১নং চরপুটিমারী ইউনিয়ন যুব সংহতি যুগ্ম আহবায়ক মশিউর রহমান টুটুল, ১২নং ইউনিয়ন আহবায়ক আলতাফ হোসেন, অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন ১জানুয়ারী ১৯৮৬ সালে জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন এবং ৯বছর রাষ্ট্র পরিচালনা করন, হুসেইন মুহাম্মদ এরশাদ এর মৃত্যুর পর এই প্রথম জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম জিএম কাদের ও জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাঁর নেতৃত্বে সারা বাংলাদেশে জাতীয় পার্টির কার্যক্রম অব্যাহত থাকবে।

বক্ততারা আরো বলেন যদি কোন জাতীয় পার্টির নেতাকর্মীরা বিনাদোষে হয়রানি শিকার হোন, তাহলে ইসলামপুর উপজেলা শাখা জাতীয় পার্টি কার্যালয় পর্যন্ত আসবেন আমরা যে কোন উপায়ে প্রতিহত করবো ইনশাআল্লাহ।

Ads