ইসলামপুরে মাদক বিরোধী মানববন্ধন ও র্যালী
০২ জানুয়ারি ২০২০, ১০:২২ পিএম
ইসলামপুরে মাদক বিরোধী মানববন্ধন ও র‌্যালী
বৃহস্পতিবার ইসলামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে থেকে প্রায় দুই শতাধিক মানুষ বিভিন্ন স্কুল প্রতিবন্ধী স্কুল প্রশাসন মিলে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে ইসলামপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে সমাবেশে মিলিত হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামপুর উপজেলা ভূমি কমিশন (রাজস্ব)সুরাইয়া আক্তার লাকীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, সিনিয়র মৎস কর্মকর্তা কামরুল হাসান, ইসলামপুর থানা (তদন্ত) অফিসার ইনচার্জ আনসার উদ্দীন, সহঃ উপ শিক্ষা অফিসার খোরশেদ আলম চৌধুরী, ইসলামপুর শাখা পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক ফারজানা ইয়াসমিন, বোয়ালমারী এফ এইচ খান বুদ্ধি প্রতিবন্ধী মাই স্টিক সহঃশিক্ষক, কনফারেন্স চাইল্ড কেয়ারে পরিচালক গুরু দাস পাল প্রমূখ।
র্যালী সমাবেশে স্কুল কলেজের ছাত্র ছাত্রী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার প্রায় দুই শতাধিক মানুষ অংশ গ্রহণ করেন।
প্রধান অতিথি ও আলোচনা সভার সভাপতি পরিবার সমাজকে মাদকের মরণ নেশার ছোবল থেকে রক্ষার কাজে সকলকে এগিয়ে আসার আহবান জানান। সতর্কতার সহিত ছেলেদের প্রতি সদয় হওয়ার কথাও বলেন তিনি। সচেতনতা দৃষ্টিসহ মাদক ব্যবসায়ীদের ধরতে প্রশাসনের সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপনী করেন।























