শেরপুর চেম্বার অব কমার্স এর শীতবস্ত্র বিতরণ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৪ জানুয়ারি ২০২০, ১১:২৯ পিএম


শেরপুর চেম্বার অব কমার্স এর শীতবস্ত্র বিতরণ

শেরপুর চেম্বার অব কমার্স এর শীতবস্ত্র বিতরণ

শেরপুর জেলার ঐতিহ্যবাহী একমাত্র ব্যবসায়ী সংগঠন শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে ৪ জানুয়ারি শনিবার সকাল ১১টায় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র কার্যালয়ে এতিম, গরীব ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান রওশন’র সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শেরপুর জেলার সদর উপজেলা ও পৌরসভার বিভিন্ন এতিম খানা, গরীব ও অসহায় শীতার্তদের মাঝে ১ হাজার ৫০০ শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণকৃত এসব শীতবস্ত্রর মধ্যে ছিল এক হাজার কম্বল ও পাঁচশত সোয়েটার।

শীতবস্ত্র বিতরণকালে এসময় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর নেতৃবৃন্দদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, সহ-সভাপতি মোঃ আরিফ হোসেন, পরিচালক অজয় কুমার চক্রবর্তী (জয়), মোঃ তৌহিদুর রহমান পাপ্পু, বশিরুল ইসলাম সেলু, মোঃ ওয়ালিদ বিন ফেরদৌস (লোটস), মনির উদ্দিন আহম্মেদ, গোপাল চন্দ্র সাহা, আরিফুল কবীর আপেল, নির্মল কুমার সাহা, মোঃ রফিকুল ইসলাম, লায়েছুর রহমান দারা, বাহারাম বাদশা, খুরশীদ আলম মিঠু, রাজন সরকার রাজু, অটলেশ মালাকার, শুভ্র সাহা বাবন, চন্দন কুমার সাহা, সচিব মোঃ হারূনুর রশীদসহ গরীব ও অসহায় শীতার্ত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

 

Ads