ইসলামপুরে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৫ জানুয়ারি ২০২০, ১১:১১ পিএম


ইসলামপুরে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা

ইসলামপুরে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা

 জামালপুরের ইসলামপুরে পাথর্শী ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে অতর্কিতভাবে হামলা করে দূর্বৃত্ত হামলাকারী ভোলা ও তার অবৈধ সম্পর্কের স্ত্রী শাপলা বেগম, সেই সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছেঁড়াসহ সাইনবোর্ড চেয়ার লান্ড ভন্ড ও ভাংচুর করেছে।

গতকাল শনিবার (০৪ জানুয়ারী)সন্ধা ৭টার সময় উপজেলার দেলিপাড় মোড়ে অবস্থিত ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আঞ্চলিক  কার্যালয়ে এ ঘটনা ঘটে। এঘটনায় ইসলামপুর থানা এস আই হোসাইনসহ পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেছেন।

এলাকাবাসী  সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে দেলিপাড় মোড়ের আঃমীলীগের আঞ্চলিক কার্যালয়ে ভোলা নামে জমি সংক্রান্ত ও শাপলা বেগমের সাথে অবৈধ সম্পর্ক চা দোকানে চুরির ঘটনা নানা ধরনের অভিযোগ আসে আঃমীলীগের কার্যালয়ে।

এ সূত্রধরে শনিবার সন্ধায় ভোলা ও তার স্ত্রী শাপলা বেগম লোকজন নিয়ে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলু মন্ডলের উপর অতর্কিত হামলা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং অফিস ভাংচুর করে ।
৭নং পাথর্শী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ফজলু মন্ডল বলেন, আমি রাতে একা পার্টি অফিসে বসে পত্রিকা পড়ছিলাম হঠাৎ ভোলা ও তার সহযোগীরা অতর্কিতভাবে হামলা চালায় ।

এ বিষয়ে ভোলার বাড়িতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনকে ফোন করলে তিনি বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব।

Ads