ইসলামপুর হাড়গিলা উচ্চ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন
১০ জানুয়ারি ২০২০, ০৭:১১ পিএম
ইসলামপুর হাড়গিলা উচ্চ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন
জামালপুরের ইসলামপুরে নোয়াপাড়া ইউনিয়নে হাড়গিলা উচ্চ বিদ্যালয়ে(৪তলা) ভবন নির্মাণ ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় হাড়গিলা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে (৪তলা) ভবন ভিত্তি প্রস্তর স্থাপনে নোয়াপাড়া ইউনিয়ন আঃমীলীগের লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-২ ইসলামপুর স্থানীয় সংসদ সদস্য কর্মবীর আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল।
বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আঃবারী মন্ডল, বর্তমান ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম জামাল আব্দুন নাসের বাবুল,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার,ইসলামপুর উপজেলা শাখার আঃমীলীগের সহ-সভাপতি মজিবর রহমান শাজাহান,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুন নাসের চার্লেস চৌধুরী,উপজেলা আঃমীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপাদক্ষ ফরিদ উদ্দীন আহমেদ,হারগিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজেদুল ইসলাম,
উপজেলা আঃমীলীগের শ্রম বিষয়ক সম্পাদক এস,এম,জাহাঙ্গীর আলম,জামালপুর জেলা শিক্ষা অফিসার বিদ্যালয় পরিদর্শক শফিকুল আলম,উপজেলা শিক্ষা অফিসার আরিফা আখতার,ইঞ্জিনিয়ার রোমান হাসন, সাবেক ছাত্রলীগের সফল সভাপতি জিয়াউল হক জুয়েল,ছাত্রলীগের সভাপতি রকিব চৌধুরী, সঞ্চালনা করেন রেজাউল করিম রেজা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,হাড়গিলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী,যুবলীগ,ছাত্রলীগ,অভিভাবক সূধিজন।
বাস্তবায়নের ইসলামপুর উপজেলা শিক্ষা প্রকৌশলী ৩ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যয়ে স্কুল ভবনে নির্মাণে এস এম ড্রেডার্স ঠিকাদার কাজটি সম্পন্ন করবেন।
অনুষ্ঠানের আলোচনার শেষে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল ফলক এর মোড়ক উন্মোচনে করে মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করেন।























