স্বদেশ ফেরা
১১ জানুয়ারি ২০২০, ০৪:৫৪ পিএম
ছবি - সংগৃহীত
শেখ মুজিব মহান নেতা
জেলে ছিলো বন্দি,
পশ্চিমাদেশ আটকে রেখে
করে নানা ফন্দি ।
মহান নেতা মুক্তি পায়
জানুয়ারীর দশে,
স্বদেশ ফেরা করুণ ছড়া
রক্তে আছে মিশে।
এদিনটি এলো আবার
গাইছে পাখি গান,
পদ্মা পাড়ে মেঘনা তীরে
মুজিব কলতান।























