ইসলামপুরে স্বপ্ন প্রকল্পে মোবাইলফোন, ইউনিফর্ম, কোদাল বিতরণ
১২ জানুয়ারি ২০২০, ০৯:২৪ পিএম
স্বপ্ন প্রকল্পে সুবিধা ভোগীদের মাঝে মোবাইলফোন,ইউনিফর্ম,কোদাল বিতরণ
জামালপুরের ইসলামপুর উপজেলা ১২নং চরগোয়ালিনী ইউনিয়ন পরিষদে স্বপ্ন প্রকল্পে ৩৬জন সুবিধা ভোগীদের মাঝে মোবাইল ফোন, ইউনিফর্ম, কোদাল বিতরণ করা হয়।
গতকাল রবিবার সকালে ১২-০১-২০২০ তারিখে স্বপ্ন প্রকল্পে উপকার ভোগীদের মাঝে ৩৬টি মোবাইল ফোন, ৩৬টি এফবুল, ২৪টি মাটি উঠানো ডালা, ১২টি কোদাল, ৬টি দুরমুজ, ৩টি দা, ৩টি কলসি তুলে দেন ১২নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল্লা ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১২নং চরগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল্লা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ১২নং ইউনিয়ন পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার ও রোকসানা, ১২নং ইউনিয়ন পরিষদের সদস্য শাহামাল, ১২নং ইউনিয়ন পরিষদের সচিব হানিফ উদ্দীন,স্বপ্ন প্রকল্পের ইসলামপুর উপজেলা সুপারভাইজার ডালিম কুমার রায়, ১২নং চরগোয়ালিনী ইউনিয়ন সুপারভাইজার শারমিন খাতুন।
স্বপ্ন প্রকল্পের ৩৬ জন মহিলা সুবিধা ভোগীরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনাকে ধন্যবাদ দিয়ে বলেন,আমরা কোন সময়ই ভাবিনি আমরা সরকারের কাছ থেকে সুবিধা পাবো, আজ আমরা হতদরিদ্র মহিলারা কর্মের মাধ্যমে প্রতিমাসে ৬০০০হাজার টাকা করে উত্তোলন করতে পারবো। এসব সুবিধা পাওয়ায় আমরা আনন্দিত।
মিষ্টিমুখের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ করে রাস্তায় মাটি কাটার উদ্ভোধন করেন সুবিধা ভোগী মহিলা।























