শ্রীবর্দীতে বালু উত্তোলনের চলছে মহোৎসব

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৩ জানুয়ারি ২০২০, ০৪:৪৫ এএম


শ্রীবর্দীতে বালু উত্তোলনের চলছে মহোৎসব

শেরপুরের শ্রীবর্দী উপজেলার খাড়ামোরা বর্ডার ঘাট এলাকায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব চলছে।

শেরপুরের শ্রীবর্দী উপজেলার খাড়ামোরা বর্ডার ঘাট এলাকায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব চলছে।

সরেজমিনে দেখা যায় শ্রীবর্দী উপজেলা খাড়ামোরা বর্ডার ঘাট পাহাড় থেকে নেমে আসা ঝিরিঝিরি এলাকায় প্রায় ১০থেকে ১৫টি ট্রেজার স্যালুমেশিনের সাথে পাইপ লাগিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে,প্রভাব শালী বালু সিন্ডিকেটরা। ঝিরি থেকে লাল বালি তুলে বিক্রি করা হচ্ছে। দৈনিক২০০থেকে ৩০০গাড়ী বালু বিক্রি করা হচ্ছে।এতে এলাকাবাসী বালু উত্তোলন করার নিষেধ করলে প্রাণ লাশের হুমকি দিয়ে থাকে।বালু উত্তোলন কারী প্রধান স্বপন মিয়া,তার নেতৃত্বে এ সব বালু উত্তোলন করা হচ্ছে,রেন্ট ট্রি ও নিচ্ছে স্বপন মিয়া।

এলাবাসীর সুত্রে জানা যায়,বালু উত্তোলনের ফলে ভেঙে যাচ্ছে ঝিরির পাশে থাকা বসতি ভিটা,নষ্ট হচ্ছে ফসলের জমি,ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তাঘাট স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী,দিনরাত ২৫ঘন্টা মাহিন্দ্র গাড়ীর বিকট শব্দের ফলে পড়ালেখার বিগ্ন হচ্ছ।নানা পেশাজীবী মানুষের চলাচলের সময় দোলা বালি কারণে নানা প্রকার  অসুস্থ হয়ে পড়ছে। এরশাদ,আমজাদ,মামুন,সাইফুল, আরও অনেকেই,বালু উত্তোলন করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।

শ্রীবর্দী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার বলেন,গত এক সপ্তাহ আগে ব্রাহ্ম্যমান আদালত দিয়ে ড্রেজার মেশিন ধ্বংস করে দিয়েছি জরিমানা ও করেছি,এখন আপনি আবার তথ্য দিলেন,তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব।

Ads