বেনুয়ারচর হাসপাতাল ও ফায়ার ব্রিগেড পরিদর্শনে আলহাজ্ব ফরিদুল হক
০১ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৪৭ পিএম
চরপুটিমারী ইউনিয়নে বেনুয়ারচর হাসপাতাল ও ফায়ার ব্রিগেড স্থান পরিদর্শন করলেন এমপি আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল।
জামালপুরের ইসলামপুরে চরপুটিমারী ইউনিয়নে হাসপাতাল, ফায়ার ব্রিগেড ও হাইওয়ে রোড স্থান পরিদর্শন করলেন কর্মবীর স্থানীয় এমপি আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল।
গতকাল শুক্রবারে হাসপাতাল, ফায়ার ব্রিগেড ও হাইওয়ে রোড পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড: জামান আব্দুন নাসের বাবুল, জেলা পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক লাল মিয়া, ইসলামপুর উপজেলা শাখা আঃমীলীগের সহ-সভাপতি মজিবর রহমান শাজাহান, ইসলামপুর উপজেলা শাখা সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম, উপাদক্ষ ফরিদ উদ্দীন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ প্রমূখ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, চরপুটিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুজ্জামান শুরুজ মাস্টার ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী সূধিজন ।























