ইসলামপুরে এইচ আর খান ভোকেশনাল ইনস্টিটিউট এর ভিত্তি প্রস্তর স্থাপন
০১ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৯ পিএম
ইসলামপুরে এইচ আর খান ভোকেশনাল ইনস্টিটিউট এর ভিত্তি প্রস্তর স্থাপন। ছবি-প্রতিদিনের চিত্র
জামালপুরের ইসলামপুরে ৯নং গোয়ালেরচর ইউনিয়নে সভারচর এইচ আর খান ভোকেশনাল ইনস্টিটিউট ভবন নির্মাণে ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ১২টায় গোয়লেরচর ইউনিয়নে এইচ আর ভোকেশনাল ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গনে ভবন ভিত্তি প্রস্তর স্থাপন ও সভারচর পূর্ব পাড়া থেকে সভারচর এইচ আর ভোকেশনাল ইনস্টিটিউট পর্যন্ত হেরিংবন্ড সোলিং এইচ বিএস করণ।
৯নং গোয়ালেরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর -২ আসনের সংসদ সদস্য কর্মবীর আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম,এ্যাডঃ জামান আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা শাখার আঃমীলীগের সহ-সভাপতি মজিবর রহমান শাজাহান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুন নাসের চৌধুরী চার্লেস, উপজেলা আঃমীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপাদক্ষ ফরিদ উদ্দীন আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, ইসলামপুর উপজেলা আঃমীলীগের শ্রম বিষয়ক সম্পাদক এস,এম,জাহাঙ্গীর আলম, জামালপুর জেলা শিক্ষা অফিসার বিদ্যালয় পরিদর্শক শফিকুল আলম, উপজেলা শিক্ষা অফিসার আরিফা আখতার, সাবেক ছাত্রলীগের সফল সভাপতি জিয়াউল হক জুয়েল, ছাত্রলীগের সভাপতি রকিব চৌধুরী, সঞ্চালনায় ছিলেন, ৯নং গোয়ালেরচর ইউনিয়ন শাখা আঃমীলীগের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দীন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়ালেরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, যুবলীগ, ছাত্রলীগ, অভিভাবক সূধিজন।
বাস্তবায়নে ইসলামপুর উপজেলা শিক্ষা প্রকৌশলী ৭৫ লক্ষ টাকা ব্যয়ে ইউনিয়নে এইচ আর ভোকেশনাল ইনস্টিটিউট ভবন ও সভারচর পূর্ব পাড়া থেকে সভারচর এইচ আর ভোকেশনাল ইনস্টিটিউট পর্যন্ত হেরিংবন্ড সোলিং এইচ বিএস নির্মাণের ফলক এর মোড়ক উন্মোচন করে মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের আলোচনার শেষে স্থানীয় ৯নং গোয়ালেরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ সভার সমাপ্ত ঘোষণা করেন।























