নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের পাশে থাকবে ছাত্রলীগ
০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৩:২৬ পিএম
ছবি-প্রতিদিনের চিত্র
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগের স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ হয়েছে গত ৩ ফেব্রুয়ারী।
ক্যাম্পাসে স্বাগত জানিয়ে তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
নবীন শিক্ষার্থীর শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি মো.নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মো.রাকিবুল হাসান রাকিব বলেন।নবীন শিক্ষার্থীদের মেধায় উৎসাহ, আবাসন–সংকটে পাশে থাকবে। সংগঠনের পক্ষ থেকে মনোমুগ্ধকর আয়োজনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়। শুরুতেই নবীন শিক্ষার্থীদের আগমন উপলক্ষে এক বিশাল মিছিল বের করে। এবং নবীনদের ছাত্রলীগের পতাকা তলে আসার আহ্বান করে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের প্রতি বেশকিছু আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এর মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্ম জীবন-দর্শন থেকে শিক্ষা নেয়া, সমাজকল্যাণমূলক কাজে অংশগ্রহণ, প্রগতিশীল আকাঙ্ক্ষা ও শুভ কাজের প্রতিযোগিতার ছাত্ররাজনীতিতে অংশগ্রহণ, মাদক-সন্ত্রাস ও মৌলবাদের বিরুদ্ধে লড়াই ইত্যাদি।























