জাককানইবি`তে ফিল্ম এন্ড ফটোগ্রাফি ক্লাবের কমিটি ঘোষণা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১১ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৩০ পিএম


জাককানইবি`তে ফিল্ম এন্ড ফটোগ্রাফি ক্লাবের কমিটি ঘোষণা

ছবি-প্রতিদিনের চিত্র

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ফিল্ম এন্ড ফটোগ্রাফি ক্লাবের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

নব নিযুক্ত কমিটির  সভাপতি হিসেবে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সানিয়াত তূর্য্য এবং ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের রাদ আহমেদ ফুয়াদ কে সাধারণ সম্পাদক করা হয়।

গত সোমবার (১০ ফেব্রুয়ারী) বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সাবেক সভাপতি মাসিরুল ইসলাম ইভান,সাধারণ সম্পাদক হৃদয় চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আহমেদ ফাহিমসহ সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে উক্ত কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আব্দুল্লাহ আল ফয়সাল ইনান, রেজুয়ান রহমান রামি ও জি. এম মেহেদী হাসান।এছাড়াও পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশও দেয়া হয়েছে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়  সানিয়াত তূর্য্য বলেন, এবার সবার ভালোবাসার কারণে সভাপতি নির্বাচিত হলাম। আমি চেষ্টা করবো সবার বিশ্বাসের মর্যাদা দিতে।

উল্লেখ্য,সংগঠনটি বিশ্ববিদ্যালয়ে স্থিরচিত্র, প্রামাণ্যচিত্র-প্রদর্শনিসহ প্রতিভা অন্বেষনে কাজ করে থাকে।

Ads