ফসলের জমি থেকে বেকু দিয়ে মাটি উত্তোলন
১২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১৭ পিএম
ছবি-প্রতিদিনের চিত্র
জামালপুরের ইসলামপুর উপজেলা শস্য ভান্ডার খ্যাত উর্বর ফসলী জমি দিন দিন সাবাড় করা হচ্ছে। ৩ ফসলী জমিগুলো বেকু দিয়ে কেটে তৈরি করা হয়েছে বড় পুকুর। এ যেন পুকুর খননের মহোৎসব। ফলে এখানে যেমন কমছে কৃষি জমি, তেমনি পুকুর আর জলাশয়ের কারণে ফসলের মাঠে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা।
এসব এলাকা পরিদর্শন করে দেখা যায়,পুকুর খনন কাজ চলমান রয়েছে। তবে পুকুর খনন করতে গিয়ে জমি মালিকরা ও গ্রামীণ আঞ্চলিক সড়কের ক্ষতি হচ্ছে।কৃষকের আবাদি জমি নষ্ট সহ পরিবেশ ভারসাম্য হারিয়ে ফেলছে মাহিন্দ্র ট্রাক্টর এর মাধ্যমে।এসকল মাটি বিক্রি হচ্ছে বিভিন্ন ইটভাটায়।
এদিকে বেকুর মালিক রোকন বলেন আমরা সরে জমিনে মাটি কাটছি সরকারি জমিতে কাটিনি। তবে সাংবাদিকদের সাথে আমার কথা হয়েছে।
উপজেলার সদর ইউনিয়নের কয়েকজন অভিযোগ করে বলেন, কয়েক বছরে তাদের ইউনিয়নেই অর্ধেক আবাদি জমি পুকুরে চলে গেছে। যেটুকু জমি অবশিষ্ট ছিল নতুনভাবে তাতেও চলতে শুরু করেছে খননযন্ত্র। অপরিকল্পিত পুকুর খননে জলাবদ্ধতা হয়ে জনদুর্ভোগের সৃষ্টি করছে।
ইসলামপুর উপজেলা সহকারী ভূমি কমিশনার রাজস্ব সুরাইয়া আক্তার লাকী বলেন, ইসলামপুর উপজেলায় পুকুর খনন বন্ধে প্রশাসন তৎপর রয়েছে।























