জাককানইবি`র সাবেক উপাচার্যের মৃত্যুতে এক দিনের প্রশাসনিক শোক

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৪:০৯ পিএম


জাককানইবি`র সাবেক উপাচার্যের মৃত্যুতে এক দিনের প্রশাসনিক শোক

ছবি-প্রতিদিনের চিত্র

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম  বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সাবেক প্রথম উপাচার্য অধ্যাপক ড. এম শামসুর রহমান রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

অধ্যাপক ড. এম শামসুর রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গত ২৪ জুলাই ২০০৪ হতে ৬ জুন ২০০৬ তারিখ পর্যন্ত প্রকল্প পরিচালক এবং ৭ জুন ২০০৬ হতে ১৯ এপ্রিল ২০০৯ তারিখ পর্যন্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং তাঁর এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং ভৌত অবকাঠামো সম্প্রসারণে তার অবদান স্মরণীয়। শিক্ষার জন্য নিবেদিত প্রাণ এই অধ্যাপকের মৃত্যুতে নজরুল বিশ্ববিদ্যালয় পরিবারও শোকাহত।’বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়াত অধ্যাপকের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তার আত্মার শান্তি কামনা করে বিশ্ববিদ্যালয়।

স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে (১৮ ফেব্রুয়ারী) মঙ্গলবার এক দিনের প্রশাসনিক শোক ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সব ধরনের ক্লাস বন্ধ থাকবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) ও পিএস টু ভিসি এস এম হাফিজুর রহমান এক শোকবার্তায়।

Ads