জাটুর গুদারা ঘাটে খেয়া পারাপারে ভোগান্তিতে ২৫গ্রামের মানুষ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৯ ফেব্রুয়ারি ২০২০, ১১:০৭ পিএম


জাটুর গুদারা ঘাটে খেয়া পারাপারে ভোগান্তিতে ২৫গ্রামের মানুষ

ছবি-প্রতিদিনের চিত্র

জামালপুরের বকশিগঞ্জ উপজেলা নিলাক্ষিয়া নয়াপাড়া গ্রামে ৪নং ওয়ার্ডে ব্রক্ষ্মপুত্র নদীর শাখা, দশআনী নদীর জাটুর গুদারা ঘাট নামে পরিচিত। এই ঘাটে খেয়াপারাপারে ২৫টি গ্রামে প্রায় ৩০হাজার মানুষের ভোগান্তি। ২০১৯ সালে ভয়াবহ বন্যা চলে যাওয়ার পর নদীটির বালুর চর জেগে উঠে। এতে জনসাধারণের কষ্ট হলে জাটু গুদারা ঘাটের মালিক জাটু তার নিজস্ব অর্থায়নে ১৫০ ফিটের একটি বাশেঁর সাঁকো তৈরী করে দেয়। কিছুটা দুর্ভোগ লাগব হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।

নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুর রহমান মুন্সি বলেন, জাটুর গুদারা ঘাট প্রতিবছরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের  মাধ্যমে ইজারাকৃত ডাক হয় একলক্ষ টাকা।

তিনি আরও বলেন গুদারা ঘাটে একটি ব্রীজ নির্মাণ হলে প্রায় ২৫টি গ্রামের ৩০হজার সাধারণ মানুষের যাতায়াতের পথ সহজতর হবে। দশ আনী নদীটির উপর ব্রীজ নির্মাণে প্রশাসনের প্রতি সু-দৃষ্টি কামনা করছেন ইউপি সদস্য আব্দুর রহমান মুন্সি ও সর্ব সাধারণ জনগণ।

বকশিগঞ্জ উপজেলা প্রকৌশলী রমজান আলীকে মুঠো ফোন করলে ৪নং ওয়ার্ডে দশআনী নদী জাটুর গুদারা ঘাট সম্পর্কে তথ্য জানতে চাইলে বলেন, এ মুহূর্তে  জাটুর গুদারা ঘাটের উপর ব্রীজ বা অন্য কোন প্রকল্পর ব্যাপারে আমার জানা নাই।

Ads