গফরগাঁওয়ে পপুলার লাইফ ইনসুরেন্সের পরিচালককে হত্যা চেষ্টা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৫:২৩ পিএম


গফরগাঁওয়ে পপুলার লাইফ ইনসুরেন্সের পরিচালককে হত্যা চেষ্টা

ছবি-প্রতিদিনের চিত্র

রবিবার আনুমানিক ৯ ঘটিকার সময় ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার চাঁদনী হল মোড়ে পপুলার লাইফ ইনসুরেন্সের পরিচালক এবং ব্যবসায়ী মাহাবুব মিয়াকে হত্যার উদ্দেশ্য নাম না কয়েকজন সন্ত্রাসী হামলা চালায় এবং উনাকে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে চলে যায়।

পরবর্তীতে আশেপাশের লোকজন গফরগাঁও হাসপাতালে নিয়ে যায় সেখানে অবস্থার অবনতি দেখা দিলে উনাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তামনে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অঙ্গাতনামা কিছুসংখ্যক দুবৃত্ত সন্ত্রাসী উনার উপর হঠাৎ করেই হামলা চালায় নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যাক্ষদর্শী দৈনিক প্রতিদিনের চিত্রকে জানায়, গফরগাঁও পৌরসভার ৪নং ওয়ার্ড উত্তরনামা পাড়ার লোকজনের সাথে দীর্ঘদিন যাবৎ উনার জমি নিয়ে বিরোধ চলছে, তার উপর হামলার পিছনে হয়তো এটাও একটা কারন হতে পারে। এসময় আশেপাশের লোকজন সহ উনার প্রতিবেশীরা এ হামলায় দুঃখ প্রকাশ করে এবং জড়িতদের শান্তির আওতায় আনতে প্রশাসনের পাশাপাশি  স্থানীয় এমপি ফাহমি গোলন্দাজ বাবেলের হস্তক্ষেপ কামনা করেন।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকূল সরকার জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং পরবর্তীতে আরোও তথ্য প্রকাশ করা হবে।

Ads