নোয়ারপাড়া তৃণমুল ভোটাররা যুবলীগ নেতা সাইদুরকে চায়

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৮ পিএম


নোয়ারপাড়া তৃণমুল ভোটাররা যুবলীগ নেতা সাইদুরকে চায়

ছবি-প্রতিদিনের চিত্র

ইসলামপুর উপজেলায় আসন্ন নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আ’লীগের তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় যুবলীগ নেতা সাইদুর রহমানকে।

সরেজমিনে গেলে স্থানীয় আ’লীগের তৃণমূল নেতাকর্মীরা জানান, আ’লীগের সাথে নোয়ারপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইদুর রহমানের পরিবারের ইতিহাস সুদীর্ঘ। তরুণ যুবনেতা ডিগ্রিধারী সাইদুর রহমান বংশগতভাবে আওয়ামী পরিবারের সন্তান। আ’লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকে তার পরিবার রাজনৈতিকভাবে বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত। প্রতিটা জাতীয় সংসদ নির্বাচনে সাইদুর রহমান তথা তার পরিবারের লোকজনের ভূমিকা অবিস্মরণীয়।

স্থানীয় আ’লীগের অনেকেই জানান, আ’লীগের রাজনীতি করার দায়ে তার পরিবার হেনেস্তাও কম হননি। ২০০১ সালের ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পূর্ববর্তী সময়ে উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নে উলিয়া বাজারে যুবদল নেতা জাহিদ হত্যা মামলার মিথ্যা অভিযোগের শিকার হতে হয়েছে সাইদুর রহমানের পরিবারকে।

ওই মামলায় সাইদুর রহমানের বাবা ইউনিয়ন কৃষকলীগের তৎকালীন নেতা আব্দুল খালেক মাষ্টার গ্রাউন্ডভুক্ত ৩ নম্বর আসামী হন। এছাড়া সাইদুরের সহোদর বড় ভাই শফি ৯ নম্বর, চাচা আব্দুল হাই শেখ ৪ নম্বর, জেঠা ৯৫ বছর বয়সী আব্দুল করিম শেখও আসামি হন। আব্দুল করিম শেখের ছেলে ৫ নম্বর ও মামুনুর রশিদ ঘুনু মিয়া ১৩ নম্বর আসামী, সাইদুরের জেঠাত ভাই আবুল কায়েস মজনু ১২ নম্বর আসামী হওয়াসহ মামলায় সাইদুরের আত্মীয় স্বজনদের অনেককেই আসামী করে ব্যাপক নির্যাতন-হয়রানি করেছে বিএনপি-জামায়াত দোষররা। সাইদুরের বাবা ২০০৫ সালে হাড়গিলা উচ্চ বিদ্যালয় মাঠে আ’লীগ ত্রি-বার্ষীক সম্মেলনে গিয়ে স্ট্রোকে মৃত্যুবরণ করেন।

সাইদুর রহমান ২০০৬ থেকে (১/১১) এবং পরবর্তী ২০১২ সাল পর্যন্ত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। এ সময় তিনি দলীয় নির্দেশনা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেছেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের পূর্বে বিএনপি জোটের জ্বালাও পোড়াও আন্দোলনকে তখনকার ছাত্রলীগ নেতা কর্মীদের নিয়ে প্রতিহত করতে সক্ষম হন সাইদুর রহমান।
২০১৮ সালে সাইদুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি দায়িত্ব দিলে তার নেতৃত্বে অত্র ইউনিয়নে প্রথমবারের মতো ইউনিয়ন যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ২০১৯ সালের ১০ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে বিজয় করতে সাইদুরের নেতৃত্বে ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা দিন রাত পরিশ্রম করায় দুটি নির্বাচনে বিরোধী পক্ষকে ব্যাপক ভোটের ব্যবধানে ইউনিয়নে নৌকাকে বিজয়ী হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়নে যুবনেতা সাইদুর রহমানের নেতৃত্বে ইতোমধ্যে নোয়ারপাড়া ইউনিয়ন যুবলীগের পক্ষে ২০০০ ফলজ, বনজ গাছ লাগানো হয়েছে।

সাইদুর রহমান একজন শিক্ষানুরাগী। তিনি সোনামুখী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। সমাজের সর্বস্তরের অসহায় মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

দলীয় মনোনয়ন প্রত্যাশী নোয়ারপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইদুর রহমান জানান, তিনি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির হিসেবে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পেয়ে যুবলীগকে তিনি সুসংগঠিতভাবে পরিচালনা করছেন। আ’লীগের রাজনীতি করায় তার পরিবার একাধিকবার কারানির্যাতিত হয়েছেন। তিনি মনে করেন, দলীয় মনোনয়ন তাকে দেয় তবে নৌকা প্রতীক বিপুল ভোটে বিজয় হবে। দল থেকে তাকেই মনোনয়ন দেবে বলে তিনি শতভাগ আশাবাদী।

উল্লেখ্য, কিছুদিন আগে ওই ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা মোলা মৃত্যুবরণ করলে নির্বাচন কমিশন গত ১৮ ফেব্রুয়ারি উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. হোসনে আরা জানান, আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত উপ-নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ করা হবে। ভোটগ্রহণ করা হবে আগামী ২৯ মার্চ।

Ads