শেরপুর জেলা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৯ ফেব্রুয়ারি ২০২০, ০১:২৪ এএম


শেরপুর জেলা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ

ছবি-প্রতিদিনের চিত্র

শেরপুর সদর আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিকের বিরুদ্ধে গত ২৪ ফেব্রুয়ারী দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত দুদকে অভিযোগের পাহাড়, এমপি আতিক যেন একালের জমিদার শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিঙ্গ পিপি এডভোকেট চন্দন কুমার পালের নেতৃত্বে প্রতিবাদী মিছিলটি শহরের রঘুনাথ বাজার বঙ্গবন্ধু স্কোয়ার চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন ।

 সভায় শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আমীর আলী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের  সাধারন সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল। এছাড়াও অন্যান্যদের মধ্যে আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য চরমোচারিয়া ইউপি চেয়ারম্যান খোরশেদুজ্জামান খোরশেদ, সদর উপজেলার চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগ সাধারন সম্পাদিকা নাসরিন রহমান, শহর আওয়ামী লীগ সাধারন সম্পাদক প্রকাশ দত্ত, জেলা যুবলীগ সাধারন সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগ সভাপতি শোয়েব হাসান শাকিল, সাধারন সম্পাদক রেজাউল করিম রেজা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা সংবাদ প্রকাশের ইন্দনদাতাদের হুশিয়ারী দিয়ে বলেন, আজকে যারা এ ধরনের সংবাদ করাতে সহযোগিতা করেছেন তাদের জেলা আওয়ামী লীগে কোন অবস্থান নেই আগামীতেও থাকবেনা।

 আজকে একটি কুচক্রি মহল নানা ষড়যন্ত্র চালাচ্ছে এতে কোন রকমের ভয় পায়না জেলা আওয়ামী লীগ। এ ধরনের মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ জেলা আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এছাড়াও সমাবেশ থেকে বক্তারা প্রকাশিত সংবাদের জন্য ক্ষমা চাওয়ার দাবি করেন। পরে বিক্ষুব্ধ জনতা সমকাল পত্রিকার বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে এবং পত্রিকায় আগুন ধরিয়ে দেন।

এসময় অন্যান্যদের মধ্যে শেরপুর জেলা আওয়ামী লীগ সহ সভাপতি আলহাজ্ব ফখরুল মজিদ খোকন, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কিবরিয়া লিটন, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম সেলু, আনোয়ারুল হাসান উৎপল, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক শামীম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, শহর আওয়ামী লীগ সভাপতি আবুল কাশেমসহ জেলা থানা শহর ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ  মহিলা আওয়ামীলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, তাতীলীগ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশ নেন।

 

 

 

Ads