জাককানইবি’তে `দ্যা আর্ট অব পাবলিকিং স্পিকিং` ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০১ মার্চ ২০২০, ০৬:১৩ পিএম


জাককানইবি’তে `দ্যা আর্ট অব পাবলিকিং স্পিকিং` ওয়ার্কশপ অনুষ্ঠিত

ছবি-প্রতিদিনের চিত্র

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি)২৯ ফেব্রুয়ারী বিশ্ববিদ্যালয়ের  কনফারেন্স রুমে স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের মেগা ইভেন্ট আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেইস কম্পিটিশন সম্পর্কিত "বিজনেস ওয়ার্কশপ" এবং পাবলিক স্পিকিং বিষয়ক "দ্যা আর্ট অব পাবলিকিং স্পিকিং" ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়।

ওয়ার্কশপটিতে উপস্থিত ছিলেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক চন্দন কুমার পাল, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোহাম্মদ রফিকুল ইসলাম, একিউমেন একাডেমীর বাংলাদেশের প্রশিক্ষক শাকিল আহমেদ, স্কিল হান্ট এর প্রতিষ্ঠাতা শাহরিয়া আহমেদ।

ওয়ার্কশপের প্রথম অংশে বিজনেস কেইস নিয়ে বিষদ আলোচনা করেন  চন্দন কুমার পাল, উদ্যোক্তা তৈরি ও বিকাশ নিয়ে তত্ত্বমূলক বিবরণ প্রদান করেন শাকিল আহমেদ এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে আলোচনা করেন শাহরিয়া আহমেদ।ওয়ার্কশপের দ্বিতীয় অংশে পাবলিক স্পিকিংয়ের উপর বিশেষ ওয়ার্কশপটি পরিচালনা করেন BYLCx টিম।

কম্পিটিশন অংশগ্রহন করে, কবি নজরুল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,
বুটেক্স,জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত  শতাধিক শিক্ষার্থী।

অনুষ্ঠান শেষে স্কিল ডেভেলপমেন্ট  ক্লাবের পক্ষ থেকে অতিথিদেরকে সম্মাননাসূচক ক্রেস্ট প্রদান করা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কিল ডেভেলমেন্ট ক্লাবের সদস্য তাহমিদ জামান ও তানিয়া রহমান লিসা।

উল্লেখ্য বিজকেইস -২০২০ কম্পিটিশনটি শুরু হবে ১ মার্চ থেকে এবং গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ৩১ মার্চ এবং বিজয়ীদের জন্য থাকছে ১,০০,০০০ টাকা। এছাড়াও ক্রেস্ট, সার্টিফিকেট সহ আকর্ষণীয় পুরুষ্কার সামগ্রী।

Ads