ইসলামপুরে জাতীয় ভোটার দিবস পালিত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০২ মার্চ ২০২০, ০৬:৪০ পিএম


ইসলামপুরে জাতীয় ভোটার দিবস পালিত

ছবি-প্রতিদিনের চিত্র

জামালপুরের ইসলামপুরে সোমবার(২মার্চ) জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। ভোটার হয়ে ভোট দেব,দেশ গড়ায় অংশ নেব’ স্লোগানে দেশে দ্বিতীয়বারের মতো দিবসটি পালিত হচ্ছে।

সকাল ১০ টার দিকে  দিবসটির র‍্যালি বের করেন ইসলামপুর উপজেলা নির্বাচন কমিশনার হোসনে আরা । এ উপলক্ষে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে উপজেলা কার্যালয়ে সামনে থেকে একটি র‍্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.জামান নাসের বাবুল নির্বাচন কমিশনার হোসেন আরা। উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ,উপজেলা আঃমীলীগের সহ সাধারণ  সম্পাদক আব্দুল নাসের চার্লেস
উপজেলা নির্বাচন কমিশন হোসনে আরা বক্তব্য বলেন,বাংলাদেশ একটি গনতন্ত্র দেশ,ভোটার হব ভোট দেব ভোটার হলে জাতীয় পরিচয় দিতে পারবো।এটা আমাদের প্রত্যেক নাগরিকদের  দায়িত্ব ও কর্তব্য।

Ads