জাককানইবিতে অনুষদ ভিত্তিক শিক্ষকদের ক্রিকেট টুনামেন্ট শুরু

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১১ মার্চ ২০২০, ০৩:১০ পিএম


জাককানইবিতে অনুষদ ভিত্তিক শিক্ষকদের ক্রিকেট টুনামেন্ট শুরু

ছবি-সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আয়োজিত অনুষদ ভিত্তিক শিক্ষকদের নিয়ে ক্রিকেট টুনামেন্ট এর শুভ উদ্ভোধন।

১০ আগষ্ট মঙ্গলবার সকাল ১১.৩০ টায় শেখ রাছেল কেন্দ্রীয় খেলার মাঠে খেলার শুভ উদ্ভোদন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান সে সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

 উদ্বোধনী ম্যাচে ব্যবসায় প্রশাসন অনুষদ বনাম কলা অনুষদ মাঠে নামে। শুরুটা ভাল করলেও ব্যবসায় প্রশাসন অনুষদের বোলিংয়ের কাছে একটা সময় কাবু হয়ে যায় কলা অনুষদের খেলোয়াররা। নক-আউট পর্বের খেলায়   অবশেষে ব্যবসায় প্রশাসন অনুষদ তিন উইকেটে জয়ী হয়ে চলে যায় ফাইনালে।

দিনের দ্বিতীয় খেলায় বিজ্ঞান অনুষদ বনাম সামাজিক বিজ্ঞান অনুষদের খেলা অনুষ্ঠিত হয়।  বিজ্ঞানের কেরামতি খাটিয়েও জয়ী হতে পারেনি বিজ্ঞান অনুষদের শিক্ষকেরা।  সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকরা ১৯ রানে জয়ী হয়ে চলে যায় ফাইনালে।  যেখানে তারা আগামীকাল মুখোমুখি হবে ব্যবসায় প্রশাসন অনুষদের বিপক্ষে।

সে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন,মুজিব শতবর্ষ তে এমন আয়োজনে মুগ্ধ হয়ে শিক্ষক সমিতির সকল কে ধন্যবাদ জানান।মানুষের সুস্থ ও সুন্দর ভাবে বাঁচতে খেলাধুলার কোন বিকল্প নাই। খেলাধুলা কোন বয়সের মধ্যে সীমাবদ্ধ নয়।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ৪ টি অনুষদ নিয়ে এই ক্রিকেট টুনামেন্ট এর আয়োজন। অনুষদ সমূহ হলো (কলা অনুষদ,বিজ্ঞান অনুষদ,সামাজিক বিজ্ঞান, ব্যবসায় অনুষদ)।এই সকল বিভাগের শিক্ষকদের অংশগ্রহণে এই টুনামেন্টের আয়োজন। আজকের দিনের খেলা শেষে ফাইনালে সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন।

Ads