জামালপুরে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ
১২ মার্চ ২০২০, ০২:০৪ পিএম
ছবি - সংগৃহীত
জামালপুরে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক মুদি দোকানদারের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ জানায়, গত শুক্রবার সদর উপজেলার তুলশীপুরে দাদার বাড়ি বেড়াতে যায় শিশুটি। রোববার বাড়ির পাশে মুদি দোকানের সামনে খেলা করছিলো সে। এসময় শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে কৌশলে একটি নির্জনস্থানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় মুদি দোকানদার নিজাম উদ্দিন। পরে শিশুটি বাড়ি ফিরে পরিবারকে জানালে তাকে সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।
এ ঘটনায় নির্যাতিতা শিশুটির নানী বাদী হয়ে নিজামকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।























