ময়মনসিংহে ড্রাম ট্রাকের ধাক্কায় দুইজন নিহত
১৩ মার্চ ২০২০, ০৪:১৯ পিএম
ছবি - সংগৃহীত
ময়মনসিংহের ভালুকায় ড্রাম ট্রাকের ধাক্কায় অটোচালকসহ দুইজন নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভালুকা থানার ওসি মো. মাইনুদ্দিন জানান, সকালে বালুবোঝাই একটি ড্রাম ট্রাক ভালুকা থেকে ছেড়ে আসে। বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মোড় ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। মরদেহ উদ্ধার করা হয়েছে।























